POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার সহদেবপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

বাঙালির গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি।

এরই ধারাবাহিকতায় কচুয়ার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এ উপলক্ষে ২৬ মার্চ বিকেলে ইউনিয়ন পরিষদে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারী, মফিজুর রহমান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ,যুগ্ম আহবায়ক ডালিম সরকার,আরিফ খান জয়,হারুনুর রশীদ,স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দিন , ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান, মনির হোসেন পাটোয়ারী, মোঃ আলাউদ্দিন, শাহজালাল শিকদার, গোলাম খাজা,লুৎফা বেগম,ফাতেমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে সকল নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন