POPULAR BD NEWS
Popular BD News Logo

লাকসামে সাড়ে ছয় লক্ষ ভারতীয় আতশবাজী’সহ এনায়েত উল্লাহ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ | সময়: ১২:৪৩ অপরাহ্ণ

কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বাইপাস এলাকা থেকে প্রায় ৬,২১,০০০ (ছয় লক্ষ একুশ হাজার) পিস ভারতীয় আতশবাজ’সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৫ মার্চ বিকালে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৬,২১,০০০ (ছয় লক্ষ একুশ হাজার) পিস ভারতীয় আতশজবাজী’সহ একজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারিরা কুমিল্লা জেলার লাকসাম থানার ত্রিয়াং গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে এনায়েত উল্লাহ (২৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন