কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সাওরাতলী এলাকা হতে ৩৪.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৬ মার্চ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সাওরাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৪.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন মিরবহর গ্রামের মোঃ ইউনুস আলী’র ছেলে মোঃ বিপ্লব (৩৪)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।