হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে গঙ্গানগর তরুণ প্রজন্ম সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের প্রথমদিনে ইফতার সামগ্রী পেয়ে খুশি এলাকার উপকার ভোগীরা।
গঙ্গানগর তরুণ প্রজন্ম সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ও সাধারণ সম্পাদক পারভেজ ভূঁইয়ার নেতৃত্বে প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা রাখতে সকলের দোয়া কামনা করেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, ডাল, চিনি, ভেষন, তৈল ও খাজুরসহ বিভিন্ন পণ্য।
ইফতার সামগ্রী বিতরণকালে উপেস্থিত ছিলেন সংগঠানের সহ -সভাপতি মোহাম্মদ আনিস মৃধা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল
হোসেন বাবলু, অর্থ সম্পাদক মোঃ পিয়াস, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ মিজু, উপদেষ্টা মোহাম্মদ আমির হোসেন মজুমদার মিন্তু মেম্বার প্রমুখ।