POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি প্রবাসী আকতার চারশ পরিবারকে দিলেন ইফতার সামগ্রী

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ | সময়: ১১:১১ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জন্মস্থান আকতার হোসেন নসু’র। থাকেন সৌদি আরব। তার বাবা মৃত শাখাওয়াত হোসেন। কর্ম জীবনের আয় থেকে বিলিয়ে দেন সমাজের ভিন্ন ভিন্ন স্তরে। একজন মানবিক মানুষ।
তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের বাসিন্দা। কেউ অসুস্থ্য। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দিতে হবে। কোনো অসহায় পরিবারে মেয়ের বিয়ের জন্য টাকা নাই। এসবের খবর নেয়া তার কাজ। কিন্তু কখনো ইচ্ছে করেনা এলাকার মাতাব্বর হবে। শুধু স্বপ্ন আসহায় মানুষেন পাশে দাঁড়ানোর। বিনিময়ে অসহায় মানুষগুলো একটু উপকৃত হবে। এতে মানুষের দোয়া ও ভালো বাসায় ভালো থাকবেন পরকালে থাকা পূর্বপুরুষরা।  আগামীর প্রজন্ম  ভালো থাকবে।
তিনি প্রতিবছরের ন্যায় গত কয়েকদিন ধরে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তার গ্রাম  মৈশামুড়া, পাশের গ্রাম তারালীয়া, আহাম্মদপুর ও মোহাম্মদপুর প্রামে ৪০০ পরিবারকে ইফতার সামগ্রি বিতরণ করেন।
 তার পরিবারের মাধ্যমে রাতের আঁধারে অসহায়দের  বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় এ ইফতার সামগ্রী। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, ডাল, চিনি, ভেষন, তৈল, সরবত,  চিড়া ও খুরমা খাজুর।
এসব ইফতার সামগ্রী মসজিদের ইমাম, ও দরীদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এবার প্রায় চারশ পরিবারকে দিলেন এই ইফতার সামগ্রী।
এছাড়াও তিনি ঈদে শাড়ী কাপড়, লুঙ্গী সহ নানা প্রকার ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। প্রবাস জীবনে তিনি এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন