POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১২৬ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ | সময়: ১২:৪০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে ১২৬ বোতল ফেন্সিডিল’সহ আপন দুই বোন তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৪ মার্চ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে ১২৬ বোতল ফেন্সিডিল’সহ আপন দুই বোন ও একজন সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন