POPULAR BD NEWS
Popular BD News Logo

১০ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের দশ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার ভোর পৌনে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে জানায়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাদারীপুর এবং ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং পাঁচ দিনের মধ্যে বজ্রাসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

সূত্র: দৈনিক আমাদের সময়

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন