POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৪১ রোগী পেল প্রধানমন্ত্রীর ৭০ লাখ ৫০ হাজার টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ | সময়: ১২:০৯ পূর্বাহ্ণ
 চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
চেক বিতরণ পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন,  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ২০১৩-১৪ অর্থবছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এ কার্যক্রম শুরু হয়। দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান।
সিভিল সার্জন প্রতিনিধি, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন