POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই ব্যবসায়ী অনন্য উদ্যোগ

রমজানে ফরিদগঞ্জে এক টাকা লাভে বিক্রি হবে ইফতার, কেনাদামে ওষুধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ | সময়: ৯:৫৩ অপরাহ্ণ

রমজান উপলক্ষে দুই ব্যবসায়ী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তাদের একজন এক টাকা লাভে বিক্রি করবেন ইফতার, অন্যজন লাভ ছাড়াই কেনা দামে ওষুধ।

চাঁদপুরের ফরিদগঞ্জে রমজান জুড়ে চলবে এই বেচাবিক্রি। বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে যাত্রা শুরু হয়েছে এই দুই উদ্যোক্তা। তাদের এ ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা মহিলা মাদরাসা সংলগ্ন শাহ আলম মাল রমজান উপলক্ষ্যে তার দোকান ‘মো. শাহ আলম স্টোরে’ মাত্র এক টাকা লাভে ইফতার বিক্রি করবেন। একই উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল তার ‘মায়ের দোয়া ফার্মেসি’তে কেনা দামেই ওষুধ বিক্রির ঘোষণা দিয়েছেন ও লিফলেট বিতরণ করেছেন।

শাহ আলম জানান, বৃহস্পতিবার থেকে তিনি তার দোকানে ছোলা, খেসারি ডাল, বেসন, মুড়ি,  চিড়া, খেজুর ইত্যাদি মাত্র এক টাকা লাভে বিক্রি শুরু করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এবং ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা এ খবর জনগণের কাছে পৌঁছে দেন। ফলে উভয়ের দোকানে রোজার পণ্য ও ওষুধ কেনার অনুরোধ বেড়েছে বলে জানান শাহ আলম ও মোস্তফা।

চাঁদপুর জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে এক বিবৃতিতে চাঁদপুরের সকল ব্যবসায়ীদেরকে রোজার মাসে জনস্বার্থে অতি অল্প লাভে ইফতারসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন