POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গোলামুর রহমান মডেল একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ | সময়: ৭:০১ অপরাহ্ণ

কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামে অবস্থিত গোলামুর রহমান মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে শান্তিপূর্ন পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব গোলামুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব কচুয়া শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ দরকার।

খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনির পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহদেবপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সহদেবপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোঃ মফিজুর রহমান।

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,অভিভাবক সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন