POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ২০ বছর পর দেড় একর খাস জায়গা উদ্ধার

সুমন আহমেদ | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ | সময়: ৫:০৮ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট আল ইমান খানের অনুমতিক্রমে ইসলামাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসার মো.জসিম উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পশ্চিম সুজাতপুর এলাকায় ২০ বছর পর প্রায় দেড় একর জায়গা (পুকুর) অবৈধ দখলকারীদের উচ্ছেদে করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন  ইসলামাবাদ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় সরকারি পুকুর দখল করে মাছ চাষ করা ব্যবসায়ীকে মাছ ধরা নিষেধ করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে রেকর্ড জরিপের সময় যাচাই করে দেখা যায়, উপজেলার ৫০নং সুজাতপুর মৌজার ৩৯২ দাগের ১ একর ৪৯ শতাংশ পুকুর টি খাস খতিয়ান। ফলে জরিপ কারক পুকুরটি খাস খতিয়ানে অন্তরভূক্ত করে।
২০০৭ সালে বিএস খতিয়ানে পুকুর টি প্রিন্ট আকারে বের হয়। এরপর থেকে প্রশাসন অবৈধ দখলদারদের পুকুর দখল ছেড়ে দিতে নোটিশ দেয়। নোটিশ পেয়ে পুকুরে মালিক দাবী করে পশ্চিম সুজাতপুরের রিপন মিয়াসহ ২০ জন বাদী হয়ে নিন্ম আদালতে একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৩ মার্চ আদালত সেই মামলাটি খারিজ করে দেয়।
পরে তারা আবার সরকার পক্ষের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে আগের রায় বলবত রাখে। অবৈধ দখলদারদের বাব বার দখল ছেড়ে দেওয়ার নোটিশ দিলেও তারা কোন কর্ণপাত করেনি। অবশেষে ২২ মার্চ প্রশাসন দখল করে নেয়।
ইসলামাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসার মো. জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, আদালতের রায় ও বিএস ১নং খতিয়ানের ১ একর ৪৯ শতাংশ পুকুরটি সরকারি । সেই কারনেই উর্ধতন কর্মকর্তাদের আদেশক্রমে লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সরকারীভাবে বুঝে নিয়েছি।
তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় ব্যক্তি রিপন মিয়াসহ ২০ জন সরকারি খাস পুকুরটি দীর্ঘ বিশ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে তারা লিজ দিতো।
এ বিষয়ে মামলার বাদী রিপন মিয়া বলেন, ক্রয় সূত্রে ও ওয়ারিশ সূত্রে এই পুকুরে মালিক আমরা। আমাদের নামে দলিল, আরএস ও সিএস আছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন