POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ | সময়: ২:১৬ অপরাহ্ণ
হাজীগঞ্জে পূর্ব বাজারে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন করা হয়েছে। সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার বিকেলে
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান শুভ।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. খলিলুর রহমান।
ওই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী ইমামুল হাসান হেলাল, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মুফতি মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান তালুকদার, আওলাদ হোসেন ও প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের স্বজন ও দোকানের স্টাপ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন