POPULAR BD NEWS
Popular BD News Logo

দিনব্যাপী পপুলার বিডিনিউজ পরিবারের রিভার ভিউ আনন্দ ভ্রমণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ | সময়: ১০:২৭ অপরাহ্ণ

কাজের তৃপ্তি, মনের শান্তি। হাসি আর খুশি তখনই মেলবে কাজের গতি। সতেজ মনে থাকবো প্রাণে, বিরোধ ভুলে নাড়ির টানে। হাসি হলো নিরবধি যার জন্য প্রয়োজন সতেজ মন আর সেজন্য প্রয়োজন ভ্রমণ। ভ্রমণপ্রেমীদের মন সবসময় আনন্দময় থাকে। তখই যেকোনো কাজের গুরুত্ব বাড়ে আর দুরত্ব কমে।

সহকর্মীদের কাজের প্রতি গুরুত্ব বাড়াতে পপুলার বিডিনিউজ পরিবারের দিনব্যাপী আনন্দ ভ্রমণ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার দুপুরে সহকর্মীদের উপস্থিতে শাহরাস্তি রিভার ভিউতে বনভোজন শেষে পপুলার বিডিনিউজ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সংবাদ পরিবেশনে দায়িত্বশীলদের ভূমিকা, মাঠে সংবাদ সংগ্রহ করার কিছু নির্দেশনা, সাব-এডিটরদের কাজের প্রতি গুরুত্ব বাড়ানো ও বিচক্ষণ ভাবে সংবাদ উপস্থাপন করা’সহ আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে।

আলোচনা সভা শেষে পপুলার বিডিনিউজ পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণ ও কপি আড্ডায় মেতে উঠে সবাই।

আনন্দ ভ্রমণে ওই সময়, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু, প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম কাজল, বিশেষ প্রতিবেদক ফয়েজ আহমেদ, বার্তা-সম্পাদক মজিব পাটোয়ারী, যুগ্ম বার্তা সম্পাদক হোসেন বেপারি, সাব-এডিটর হাবিবা আক্তার ইভা, রাফিয়া নুসরাত নিধি মজুমদার, সাহিত্য বিষয়ক সম্পাদক শাদমান শরীফ, ভয়েজ আটিষ্ট সুমাইয়া জাহান নাবিলা, নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির, বিজ্ঞাপন ম্যানেজার হাসান আহমেদ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন