POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভূমিহীন ও গৃহহীন ১৮টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ | সময়: ৮:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতাধীন ১৮ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে।

২২ই মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রামার মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা ইঞ্জি. আব্দুল আলীম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ৫নং পঃ সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন।

এ সময় উপকারভোগীদের মধ্যে কান্নাজড়িত কন্ঠে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মোঃ জালাল হোসেন ও সালমা আক্তার।

আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১৮টি জন উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

এসময় কচুয়া উপজেলার সকল কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন