POPULAR BD NEWS
Popular BD News Logo

এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে

৩০জন দৃস্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজকে এক হাজার টাকা করে প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৯:৪২ অপরাহ্ণ
এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০জন দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজকে এক হাজার টাকা করে ৩০ টাকা প্রদান করা হয়েছে।
 মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এই দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজদের টাকা তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজদের পক্ষ থেকে হাফেজ মো.ইব্রাহিম খলিল এই  টাকা গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাম্মৎ রাশেদা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বশির আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,চাদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদী,এম আলী ফাউন্ডেশনের সভাপতি মো.নুরুল আলম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন