POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সদর উপজেলা মধ্য-তরপুরচণ্ডি এলাকায়

সম্পত্তি দখলে বাধা দেয়ায় নারী-পুরুষসহ ১০জনকে পিটিয়ে আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৮:৫০ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলা মধ্য-তরপুরচণ্ডি এলাকায় সম্পত্তি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের নারী-পুরুষসহ ১০জনকে পিটিয়ে আহত করা হয়েছে । ২১মার্চ মঙ্গলবার সকাল ১০টায় ওই এলাকার আবু তাহের গাজীর পরিবারের উপর এই ঘটনা ঘটে।

আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে চিকিৎসাধিন রয়েছেন। আহতরা হলেন, আবু তাহের গাজী (৫৯), রৌশন আরা বেগম (৫০), রাকিব গাজী (২১), নিলুফা (৩১), রাসেল (৩০), কাশেম গাজী (৬৫), আয়েশা (২৫)।

এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী মৃত মহর আলী গাজীর পুত্র হাছান গাজী (২৮), নাছির গাজী (৪০), মিজান গাজী (৪৫) এবং মৃত ওয়াহেদ আলী গাজীর পুত্র ইসমাইল গাজী দীর্ঘদিন যাবৎ আমাদের সম্পত্তি দখলের পায়তারা করে আসছে। তারা আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং একাধিকবার আমাদের উপর হামলা করেছে। উক্ত জমির বিষয়ে সুবিচার চেয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করেছি, যা আদালতে বিচারাধীন।

তিনি আরো জানান, মামলাটি চুরান্ত রায় না হওয়ার কারনে বুধবার সকালে উল্লেখিতরা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। এতে আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর হামলা চালায়। আমাদের ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহিনা বেগমের উপস্থিতিতেই সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। অথচ তিনি বিষয়টি মিমাংসা করে দিবেন বলেছিলেন। আবু তাহের গাজী এই ঘটনার সুবিচার দাবী করেন।আহত আবু তাহের গাজীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমার স্বামী হার্টের রুগী। কিছুদিন আগেও অভিযুক্তরা সন্ত্রাসী ভাড়া করে আমার স্বামীকে পিটিয়ে আহত করেছিলো। তখন চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে তাকে ঢাকা রেফার করা হয়। গত পরশু তিনি চিকিৎসা নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে ফিরেছেন। সন্ত্রাসীরা আমার অসুস্থ্য বৃদ্ধ স্বামীকে বার বার আঘাত করছে। আমি প্রশাসনের কাছে এই হামলা এবং সন্ত্রাসীদের বিচার চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন