POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বার্ষিক পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে শান্তিপূর্ন পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি.নিবাস চন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব জাহানারা মান্নান।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ দরকার। খেলাধুলা সহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন শিক্ষকদের কাজ করতে হবে।

 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দাতা সদস্য হুমায়ুন পাটওয়ারী, মফিজুর রহমান, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মাও. মিজানুর রহমান, মোঃ বোরহান উদ্দিন, হারুনুর রশীদ, প্রদীপ চন্দ্র রবি দাস সহ অভিভাবক বৃন্দ।

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন