ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়ার অফিসার ইসমাইল হোসেন মানিক (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ।
সোমবার রাত ১২ টায় ঢাকার একটি হাসপাতালে মারা যারা গেছেন তিনি।
তিনি হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ফরাজী বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে।
মৃত্যুকালে দুই ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মানিক নারায়নগঞ্জ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়ার অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
মানিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে চাকুরি যোগদান করেন।
তিনি সাত ভাই এক বোনের মধ্যে সবার বড়।
মাদ্রাজে চিকিৎসা নেয়ার কথা থাকলেও কাগজ পত্র সব প্রস্তুুত হলেও আর যাওয়া হয়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ যোহর মোহাম্মদপুর পূর্ব পাড়া মাজার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।