POPULAR BD NEWS
Popular BD News Logo

নগদ ৯৭ হাজার টাকা'সহ তিন লাখ টাকার মালামাল লুট

শাহরাস্তিতে বিকাশের দোকানে চুরি

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ | সময়: ১০:৪৩ অপরাহ্ণ

শাহরাস্তিতে ইলেকট্রিক এন্ড মোবাইল টেলিকম হাউজে বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ ৯৭হাজার টাকা’সহ ৩লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্রের সদস্যরা।

রবিবার দিবাগত-রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের দৈলবাড়ী আবুল হোসেন মেম্বার মার্কেটে চোরচক্রের ছয় সদস্য এই চুরির ঘটনা ঘটে। চুরিকৃত মালামাল একটি নীল রঙ্গের পিকআপে করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম রনি (৩০) জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। কিন্তু তার বাবা ইউপি সদস্য আবুল হোসেন মার্কেটের দোতালায় তার অফিসে অবস্থান করছিলেন এবং তিনি বিষয়টি দেখতে পায়।

এদিকে ইউপি সদস্য আবুল হোসেন বলেন, হঠাৎ প্রচন্ড সাউন্ড শুনে বাহিরে তাকিয়ে দেখে নীল রঙ্গের একটি পিকআপের শব্দ। কিন্তু ভয়ে তিনি কিছু বলার সাহস করে নি।

পিকআপে থাকা ছয়জন চোরচক্রের সদস্য বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক জুলফিকার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় শাহাদাত হোসেন, আবুল হোসেন, আবদুল করিম, মেহেদীসহ অন্যান্যরা জানান, তাদের এলাকায় আন্ত:জেলা চোরচক্রের সদস্য রয়েছেন। ওই চোরচক্রের সদস্য বিভিন্ন সময় বিভিন্ন থানা এলাকার চোরচক্রের সদস্যদের নিয়ে চুরির ঘটনা ঘটায়।

 

চুরি ঘটনায় ওই সদস্য পুলিশ ও জেলা ডিবি পুলিশের হাতে একাধিকবার আটক হয়। আবার বেরিয়ে এসে একই কাজে লিপ্ত থাকে ওই সদস্য। কেউ প্রতিবাদ করলে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এমন ঘটনা ওই এলাকায় অহরহ ঘটছে। স্থানীয়র এসব ঘটনার সুষ্ঠু বিচার ও স্থায়ী সমাধান চান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন