POPULAR BD NEWS
Popular BD News Logo

ওমরা পালনে সৌদি আরবে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান : প্রবাসীদের সংবর্ধনায় মুগ্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ | সময়: ১০:১৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব ওমরা হজ্ব পালন করতে সৌদি আরবে গিয়ে প্রবাসীদের ফুল ও সংবর্ধনা পেয়েছেন।

ওমরা হজ্ব পালনে গিয়ে মদিনা মনোয়ারায় ফুল দিয়ে চেয়ারম্যানকে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও উন্নয়ন কমিটির আহবায়ক মো. শাহ ইমরান বাচ্চু।

ওমরা হজ্ব পালনে চেয়ারম্যানের সফর সঙ্গী ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এনায়েত করিম ইসহাক।

মদিনা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও মুসাফির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির, সদস্য মোঃ হাবিবুর রাহমান (হাসান), মোঃ জাকির হোসেন, মোঃ ইমান হোসেন, মোঃ তারেক হোসেন।

ওই সময় মদিনা আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও মদিনা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন