POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সদস্য ছুটিতে এসে বৃদ্ধকে মারধরের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ | সময়: ১০:১০ অপরাহ্ণ

ছুটিতে এসে পুলিশ সদস্য হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার সকালে ধেররা উত্তর পূর্ব পাড়ায় পাটোয়ারী বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল খায়ের ও অভিযুক্ত পুলিশ সদস্য ইমান একই বাড়ীর বাসিন্দা।
ঘটনার দিন সকালে বিদ্যুৎতের তার সরানোর বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে আবুল খায়েরের সাথে পুলিশ সদস্য ইমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমান চড়াও হয়ে বৃদ্ধি আবুল খায়ের’কে সজোরে থাপ্পড় দিলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে নিয়ে ইমানের পরিবারের অন্যান্য সদস্যরা টানাহেঁচড়া করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনার পর পুলিশ সদস্য ইমানের বিচারের দাবীতে রাস্তায় নেমে পড়ে এলাকাবাসী।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল খায়ের বলেন, দীর্ঘদিন ধরে তাদের সীমানার উপর দিয়ে বিদ্যুৎতের লাইন। তারা নতুন ঘর নির্মাণের সময় ঘরের উপর বিদ্যুৎতের তার পড়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

আবুল খায়েরের স্ত্রী বলেন, ইমনের শাস্তি চাই।

এ ঘটনায় আবুল খায়েরের ছেলে সোহেল(২৫)বাদী হয়ে ইমন, রুবেল, নাজির পাটোয়ারী, শাহানারা বেগম’কে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ইমানের মা শাহানারা বেগম জানান, সম্পত্তি ক্রয় এখানে আসছি। সম্পত্তি ক্রয় করা নিয়ে তারা ইশ্বানিত হয়ে উঠে পড়ে লাগে। তিনি বলেন তার ছেলে ইমান লক্ষীপুর জেলায় কর্মরত রয়েছে। দশদিনের ছুটিতে বাড়িতে আসে।

এ বিষয়ে ইমনের মুঠোফোনে জানান, আবুল খায়ের তার মাকে অজ্ঞাত ভাষায় গালিগালাজ করে। এবং তিনি আমার গাড়ে আচর দিলে রাগের মাথায় ওনাকে থাপ্পড় দিই।  থাপ্পড় মারা আমার ঠিক হয় নি। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন