হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালে মদিনা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ তাছলিম আলম শিশিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
ওই সময় তিনি বলেন, মসজিদটির পার্শ্বে সব সময় থাকবেন এবং স্বার্ধনুযানী সাহায্য করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ডা. মহসিনুল হোসেন মজুমদার।
ওই সময় তিনি স্থানীয় এমপি ও মেয়রের প্রশংসা করে বলেন তারা দু’জনই অত্যান্ত মানবিক। সামাজিক কাজের সাথে সব সময় থাকার চেষ্টা করেন।
ডা. মহসিনুল হোসেন মজুমদার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা ও একটি বিজ্ঞান ভবন নির্মাণ করে দেন। এছাড়ার বলাখালে অসহায় ৩’শ পরিবারকে গেলো ১০ বছর ধরে দিচ্ছেন খাদ্য সহায়তা।
অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, হোসাইনিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. দাবির উদ্দিন, বলাখাল এন এম এন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হাসান, বলাখাল এন এম এন আলিম মাদ্রাসার সভাপতি জুলফিকার উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে ওই সময় স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ’সহ এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।