POPULAR BD NEWS
Popular BD News Logo

বাস চাপায় দুই কলেজছাত্রীসহ প্রাণ গেল তিন জনের

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ | সময়: ১:০৮ অপরাহ্ণ

ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় বোরাকে থাকা দুই কলেজছাত্রীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ভোলার দৌলতখান উপজেলা বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নহর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতবরবাড়ির কয়ছর মাতবরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরাকে করে বাংলাবাজার যাওয়ার পথে বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোরাকের তিন যাত্রী। এ ছাড়া এ ঘটনায় বোরাকের চালককে আহতাবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ছাড়া বাসটির চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন