POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন 

নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাত প্রার্থী

সুমন আহমেদ | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাত প্রার্থী।
বুধবার (১৫ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাঁরা।
এসময় প্রার্থীরা বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে  নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এ তথ্য তুলে ধরেন।
স্বতন্ত্র প্রার্থী হলো এডভোকেট সেলিম মিয়া, হাবিবুর রহমান, আবুল কাশেম মাস্টার, বদিউর রহমান, আবু হানিফ অভি, শরীফ মাহমুদ সায়েম ও ফয়সাল আহমেদ নাদিম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই প্রধান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন