POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী’সহ গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ | সময়: ৬:৩৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকা থেকে প্রায় ২,১১,২০০ (দুই লক্ষ এগার হাজার দুইশত) পিস ভারতীয় আতশবাজীসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ২,১১,২০০ (দুই লক্ষ এগার হাজার দুইশত) পিস ভারতীয় আতশজবাজী’সহ একজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত চোরাকারবারি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (২৮)।

 

র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন