POPULAR BD NEWS
Popular BD News Logo

হোয়াইটওয়াশের লক্ষ্যে দারুণ সূচনা টাইগারদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে জিততে পারলে ইংলিশদের প্রথমবার হোয়াইটওয়াশ করার সুযোগ।

এমন সহজ সমীকরণ সামনে রেখে টস হেরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।

রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা করেছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান। ১৯ ও ১৩ রানে ব্যাট করছেন লিটন ও রনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন