POPULAR BD NEWS
Popular BD News Logo

এসির কাজ করতে গিয়ে ২য় তলা থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু : আরেকজন হাসপাতালে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৭:০৯ অপরাহ্ণ

পরিবারের একমাত্র ছেলে বোরহান। সন্তানকে নিয়ে ছিলো বাবার হাজারও স্বপ্ন। সবই চুরমার হয়ে গেলো ২য় তলা বাড়ির ছাদ থেকে পড়ে। এসি’র কাজ করতে গিয়ে ২য় তলা ছাদ থেকে পড়ে বাবার দেখা হাজারো স্বপ্ন ভেঙে পৃথিবীর মাথা ত্যাগ করলো বোরহান।

বোরহান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। অপরজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার নাম জানা যায়নি।

সোমবার বিকালে উপজেলা ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের সালামত উল্ল্যাহর বাড়িতে এসি’র কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার কবল পড়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, হাসপাতালে নেয়ার পর বোরহানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোরহানের মামা ফরিদ শেখ ও আবুল হোসেন জানান, বোরহান একজন ইলেক্ট্রিশিয়ান। চিকিৎসক মৃত ঘোষণা করায় তাকে বাড়ীতে নেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন