POPULAR BD NEWS
Popular BD News Logo

বীর মুক্তিযোদ্ধা হাসমত উল্যাহ হাসু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ
প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হাসমত উল্ল্যাহ হাসু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ।
২০১৭ সালের ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি চার ছেলে সন্তান, চার মেয়ে সন্তান’সহ বহুগুন গ্রাহী রেখে যান।
মরহুম হাসমত উল্ল্যাহ হাসু হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের সাহেব বাড়ির বাসিন্দা ছিলেন।
মরহুম হাসমত উল্ল্যাল হাসু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাঙ্গালীর মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে ১৯৬৬ সালে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের কর্মী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন।
প্রকৃত পক্ষে ১৯৬৪ সালে ছাত্র রাজনীতির কর্মকান্ড শুরু করেন তিনি।
রাজনৈতিক জীবনে ১৯৬৭-১৯৬৮ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৯ সালে মহান ছাত্র গনঅভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের প্রদত্ত ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে নিজ থানা’সহ জেলার বিভিন্ন প্রত্যঞ্চলের ছাত্রলীগের হয়ে নেতৃত্ব প্রদান এবং ঐ বৎসরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ছাত্রলীগের পরিসমাপ্তি হয়।
১৯৭০ সালে সাধারণ নির্বাচনে স্বীয় নির্বাচনী এলাকায় তৎকালীন পাকিস্তান জাতীয় সংসদ প্রাদেশিক পরিষদে আওয়ামীলীগের প্রার্থী মরহুম ওয়ালী উল্যাহ নওজোয়ান ও সাবেক সাংসদ ডাঃ আঃ ছাত্তার এর পক্ষ হয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন।
১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধে সরাসরি অংশগ্রহন করেন।
১৯৭৫- ১৯৭৯ থানা আওয়ামী যুবলীগের সদস্য ও  ১৯৭৯ সালে থানা আওয়ামী লীগের কৃষি সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালে হাজীগঞ্জ থানার  আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন ও একই সাথে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে হাজীগঞ্জ থানা আওয়ামী লীগের  প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর পর ১৯৯৪ সালের মাঝামাঝি  থেকে ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনের পূর্ব মূহুর্ত  তৎকালীন সরকারের বিরুদ্ধে সরকার পতনের লক্ষে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মরহুম হাসমত উল্ল্যাহ হাসু।
দীর্ঘ ১০ বছর যাবৎ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ উপজেলা শাখা সদস্য ও ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
২০১৭ সালে মৃত্যুর আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী সন্মানিত সদস্য ও উপজেলা কৃষক লীগের আহবায়ক-এর দায়িত্ব পালন করছেন তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন