POPULAR BD NEWS
Popular BD News Logo

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, পুড়ে মারা গেল ৪ যাত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের।

রোববার দিবাগত রাত ২টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়।

এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চার যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাছ আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪০), তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৪০), ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া গ্রামের রুবেলের শিশু পুত্র আচিকা (৭) এবং ধোবাউড়ার জড়িনা খাতুন (৪৫)।

অগ্নিদগ্ধে আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ্। গুরুতর আহতরা হলেন- আক্কাছ আলী(৫২), ইয়াসমিন (২), তোতা মিয়া (৫০), রুবেল (১২)।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে। দগ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তারা ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন