POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ভাবির লাথিতে ননদ নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:১২ অপরাহ্ণ

মতলব দক্ষিণের বহরী গ্রামে রোববার স্বামী পরিত্যক্তা মাকসুদা আক্তারকে (৫০) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে ভাবি কোহিনুর আক্তারে বিরুদ্ধে।

 

প্রায় ৩০ বছর আগে মাকসুদার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর তার সঙ্গে স্বামীর ডিভোর্স হয়। ওই দম্পতির একটি মেয়ে রয়েছে। ওই মেয়েটির অনেক আগেই বিয়ে হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির সময় সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাকসুদাকে ৫০ হাজার টাকা দেন স্বামী। ওই টাকা জমা রাখা হয় মাকসুদার ভাই মনির হোসেনের কাছে। কিন্তু‘ আজো মনির ওই টাকা মাকসুদাকে দেননি। এ নিয়ে প্রায়ই মনির ও মাকসুদার মধ্যে বিবাদ লেগেই থাকত।

এর সঙ্গে যুক্ত হয়ে মাকসুদাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তার ভাবি কোহিনুর আক্তার। রোববার মাকসুদা তার পাওনা ৫০ হাজার টাকা চাইলে ওই টাকা দিতে অস্বীকার করেন মনির।
এ নিয়ে মনির, মাকসুদা ও মনিরের স্ত্রী কোহিনুরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর সজোরে ননদ মাকসুদার তলপেটে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান মাকসুদা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন