POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্লাহ পাটওয়ারীর ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০ | সময়: ৬:২০ অপরাহ্ণ

 বরেণ্য শিক্ষাবিদ ঐতিহ্যবাহী মতলব গন্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটওয়ারীর ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৫ আগস্ট মরহুম ওয়ালী উল্লাহ পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র – ছাত্রী সমিতির উদ্যেগে মতলব হাই স্কুল জামে মসজিদে বাদ যোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।এসময় উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী সমিতির সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খান, দেওয়ান মোঃ রেজাউল করিম, এস এম সেলিম,প্রকৌশলী ফারুক বিন জামান,ফারুক আহমেদ বাদল,সোহাগ পাঠান,শিক্ষক আবু বকর ছিদ্দিক, আব্দুল আউয়াল,মোজাম্মেল হক,গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম, প্রাক্তন ছাত্র মেহেদী হাসান মহসীন,সোহেল সরকার, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম রনি প্রমুখ। উল্লেখ্য, ওয়ালী উল্লাহ পাটওয়ারী বিগত ১৮১৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহন করেন এবং ১৯৯৯ সালের ২৫ আগস্ট মৃত্যুবরন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন