POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দরজা বন্ধ করে প্রাণ দিলো যুবক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে ইউনিয়নের মাড়কী গ্রামের খাস বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত মো. জুয়েল হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের মাড়কী গ্রামের খাস বাড়ির মো. দ্বীন ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েলের মা শামসুন নাহার দোকান থেকে এসে বসতঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ডাক চিৎকার করে। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে দেখে জুয়েল ওড়না পেছিয়ে বসতঘরের লড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় একজন ডাক্তারকে দেখালে তিনি জুয়েলকে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন