মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে বিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
রবিবার সহদেবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপির চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল হান্নান,গোলাম খাজা, শেফালী বেগম, পারভীন বেগম, মনির হোসেন পাটওয়ারী ও উপকারভোগী সহ প্রমুখ।
মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে।
উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদুয় টাকা ফেরত পাবে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান।
উদ্বোধনী দিনে সহদেবপুর ইউপির ১৪২ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।