চাঁদপুর সরকারি মহিলা কলেজে জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির মাদক এবং ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ টায় এ সচেতনতামূলক মতবিনিময় সভা হয়।
কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের মাদক এবং ইভটিজিং বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
ওই সময় অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।