POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আওয়ামী লীগ নেতা মো.গোলাম হোসেনের গনসংযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন।

শনিবার বিকেলে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের সহদেবপুর, তুলপাই, প্রসন্নকাপ, মালচোঁয়া, নন্দনপুর এলাকায় গনসংযোগ ও পথসভা শেষে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো.গোলাম হোসেন।

এসময় তিনি বলেন, আমি প্রায় ৮ বছর যাবৎ কচুয়ার উন্নয়নে ও সর্বস্তরের জনগনের কল্যানে কাজ করে আসছি। করোনাকালীন সময়ে কচুয়ার প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সহয়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছি। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার সাথে থাকবেন, আমি আপাদেরকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবো। তাই আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মফিজুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জিদানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.আবুল বাশার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি.জসিম উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মফিজুল ইসলাম,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল প্রমুখ।

এসময় গনসংযোগ ও পথসভা অংশগ্রহন করেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, শফিকুল ইসলাম মাষ্টার, আমিন উদ্দিন, জহিরুল আলম টগর, মো.লিটন মুন্সি, সাধারন সম্পাদক আবু ইউছুফ, মনির হোসেন মেম্বার, শাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মনির প্রধান, জেলা পরিষদের সাবেক সদস্য মো.জোবায়ের হোসেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ হোসেন, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গনী পলাশ, সহদেবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃরুবেল হোসেন প্রধান, আক্তার মোল্লা সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন