হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অসহায়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনির হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ইসমাইল হোসেন মুন্সী, গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা লিপি রানী সর্মা।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
ওই সময় তিনি বলেন, বিদ্যালয়ে আসার সময় শিক্ষার্থীদের খাবার খেয়ে আশা নিশ্চিত করতে হবে অভিভাবকদের। ১৮ বছরের আগে যদি কোনো শিক্ষার্থীকে বাল্যবিবাহ দেওয়া হয় তাহলে তার অভিভাবককে আইনের আওতায় আনা হবে।
ওই সময় তিনি বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা’সহ বিভিন্ন সমস্যাগুলো খুব শীগ্রই সমাধান করা হবে।
সমাবেশে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষক মহিউদ্দিন মজুমদারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন বিদ্যায়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন।
সমাবেশে ওই সময় বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য সুলতান মাহমুদ, অভিভাবক সদস্য মাহফুজুল হক নিপু, মোহসেনা বেগম শিল্পি, জসিম উদ্দিন পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার প্রমুখ।
বক্তৃতা শেষে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড মহামায়া শাখার উদ্যোগে বিদ্যালয়ের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
সমাবেশ ওই সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।