POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ড্রেজার মালিককে দুই লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন