POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেমিককে বিয়ের দাবীতে গায়ে হলুদের আসর থেকে পালিয়ে মুন্সীগঞ্জের তরুণী এখন চাঁদপুরে

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ | সময়: ৩:২১ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ জেলার তরুণী বিয়ের দাবিতে এখন চাঁদপুরের দেবপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।

ওই তরুণী মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী পৌরসভার নরুইতুলী গ্রামের শেখ বাড়ীর কাদিরের মেয়ে অধরা ইসলাম ফাতেমা। অন্যদিকে প্রেমিক চাঁদপুর সদর উপজেলার দেবপুর শেখ বাড়ীর বাসিন্দা খোরশেদ আলমের ছেলে হাফেজ সুমন।

বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আসর থেকে পালিয়ে প্রেমিকের বাড়ীতে ছুটে আসে ওই তরুণী।

তবে প্রেমিকার অবস্থান নেয়ার আগাম খবর পেয়ে প্রেমিকসহ সবাই ঘরে তালা দিয়ে উধাও হয়ে গেছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন পপুলার বিডিনিউজ’কে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই তরুণী সুমনদের ঘরের সামনে আসে।

ওই তরুণী পপুলার বিডিনিউজ’কে জানান, তিন বছর ধরে সুমনের সঙ্গে ফেইসবুকের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার প্রেমের ফাঁদে পড়ে প্রবাসী স্বামী জুয়েলকে ডিভোর্স দেয়। বুধবার আবারও অধরা ইসলাম ফাতেমার পরিবার বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে পারে প্রেমিক মোস্তাক আহমেদ সুমন। প্রেমিকাকে ফেইসবুকে ম্যাসেজ করে গায়ে হলুদের আসর থেকে চলে আসার জন্য। প্রেমিকের কথার আশ্বাস পেয়ে ছুটে আসেন মুন্সীগঞ্জ থেকে চাঁদপুরে।

এ বিষয়ে সুমনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে বিয়ে করবে না বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য মহসিন খান পপুলার বিডিনিউজ’কে জানান, ছেলের সাথে কথা বলে জানতে পারেন চারমাস আগেই তাদের সম্পর্ক বিঘ্ন ঘটে। এখন ছেলে কোনভাবেই তাকে গ্রহণ করতে রাজি নয়। ইতিমধ্যে চাঁদপুর সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন