POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন কমিটির প্রথম সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুমন আহমেদ | প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ | সময়: ৬:০০ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার বিকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালিপুর গেষ্ট হাউজে অনুষ্ঠিত প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ডঃ শামসুল আলম।

মেঘনা ধনাগোদা পানির ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, পানি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী ওবায়দুর রহমান ভূঁইয়া।

সবাই শেষ প্রকল্প সঠিকভাবে পরিচালনা, যুগের সঠিক সময়ে পানি নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন