চাঁদপুর শহরের টিলাবাড়ী এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, চাঁদপুর সদর থানার টিলাবাড়ি নামক স্থানে যমুনা রোডের মাথায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত নামা পুরুষ (৫৫) এর লাশ পাওয়া গেছে।
তিনি আরো জানান, মৃত ব্যক্তির পরনে কালো প্যান্ট, লাল রঙের ফুলহাতা শার্ট রয়েছে। মাথার চুল পাকা।
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।