POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ৮, ২০২৩ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাওয়া আক্তার ও মিলি সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে সায়কা দিলরুবা দিপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য জান্নাতুল নাইমা।

বক্তব্য শেষে হাজীগঞ্জ উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যের মাঝে বিভিন্ন পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ’সহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন