চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বিজরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো: আল-আমীন হোসেন (২৩) নামে এক যুবকের মুত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুর্ঘটনায় আহত মাসুদ রানা। নিহত আল আমিন হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড মনিনাগ মসজিদ বাড়ির আনা মিয়ার ছেলে।
জানা যায়, আল আমিন ও মাসুদ রানা কুমিল্লার বিজরা এলাকায় একটি কোম্পানিতে চাকুরি করতো।প্রতিদিনের মত তারা দুইজনে মোটরসাইকেলে কুমিল্লা ব্রাঞ্চ অফিসের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় বিজরা নামকস্থানে বিপরীতদিক থেকে আসা মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের পিছনে থাকা আল আমিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রাণে বেচে যায় মাসুদ রানা।
কান্না জড়িত কন্ঠে মা নাজমা বেগম জানান, কুমিল্লা বিজরা রোডে পিছনে থেকে আসা মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় আমার ছেলে আল আমিন। এতে তার মৃত্যু হয়। আমার ছেলে মাত্র ৫ মাস হলো বিয়ে করেছে। ছেলেকে হারিয়ে মা বার বার মু্র্চা যাচ্ছেন। নিহত আল আমিনের স্ত্রী নববধু বাকরুদ্ধ।
এলাকাবাসী জানায়, আল-আমিন হোসেন স্থানীয় পৌর শাখা ইসলামী ছাত্রসেনার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চার ভাই এক বোনের মধ্যে আল আমিন হোসেন সবার ছোট প্রায় একবছর ধরে ডেল্টা ফার্মা লিমিটেডে চাকুরি করছিলেন।
মঙ্গলবার বাদ আছর জানাজার নামাজ শেষে দাফন করা হয় ।