৭ই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। যেই ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করার প্রঙ্গাপন জারি করা হয়।
তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।
ওই সময় তিনি বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি এই ভাষণের মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। ১৮ মিনিটের এই ভাষণটি ছিল অলিখিত। বঙ্গবন্ধুর এই ভাষণটি শুনে বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল। ভাষণটি আমাদের ভবিষ্যত অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যা, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য স্বপন কুমার পাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রভাষক সুমন মিয়া, প্রভাষক উজ্জ্বল হোসেন।
বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।
অনুষ্ঠানে ওই সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।