POPULAR BD NEWS
Popular BD News Logo

মাহফিলের মাইক নামতে গিয়ে প্রাণ গেলো সুহিলপুরের জাকিরের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ১০:২৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ওয়াজ-মাহফিলের মাইক নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হাজীগঞ্জ সদর
ইউনিয়নের সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ
মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ইউনিয়নের সুহিলপুর গ্রামের মাদরাসা বাড়ির মৃত মমিন মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সুহিলপুর
পশ্চিম পাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ওয়াজ ও দোয়ার
মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে প্যান্ডেলের মাইক নামাতে
গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মো. জাকির হোসেন।
তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা
শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে
নিয়ে আসে। শুক্রবার সকালে লিখিত আবেদনের ভিত্তিতে
ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে
হাজীগঞ্জ থানা পুলিশ। এরপর এদিন বাদ জুমআ জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর
সৈয়দ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন