POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ গ্রেফতার তিন: মোটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ৪:১৫ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনোহরপুর এলাকা হতে নেশা জাতীয় ৩২,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ০২ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নেশা জাতীয় ৩২,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর এলাকার জসিম মিয়ার ছেলে হৃদয় আহমদ জিসান (২২); একই এলাকার বাদল মিয়ার ছেলে মোঃ সুমন (২০) এবং একই থানাধীন তেলীকুণা গ্রামের মৃত শাহ আলমের ছেলে খোকন মিয়া (২৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন