POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চিকিৎসার জন্য ৮৬ জনকে ৭২ লাখ টাকা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ২:০৫ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অসুস্থ আছে তাদেরকেও সরকার ভুলে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নত হয়েছে। সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার।

শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই সময় ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১৪০ জন রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন