POPULAR BD NEWS
Popular BD News Logo

ইথিওপিয়া বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটির মিলন মেলা

ইথিওপিয়া-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করার দাবী প্রবাসীদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইথিওপিয়া শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কর্নাক রেষ্টুরেন্টে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহজালাল, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্ব সিলেট পত্রিকার সম্পাদক, মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আদনান চৌধুরী, সহ-সভাপতি আনারুল ইসলাম মানিক, সহ-সভাপতি সেলিম হোসেন,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজকুমার,দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক
মোঃ শওকত, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরো অনন্য সদস্যবৃন্দ।

সভায় সকল প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূত বরাবর ইথিওপিয়া বহু অবৈধ প্রবাসী আছে, তাদেরকে বৈধ করা সহ,
ইথিওপিয়া টু বাংলাদেশ ডাইরেক্ট ফ্লাইট চালু করার দাবী জানানো হয়। এছাড়া ইথিওপিয়া থেকে রেমিটেন্স পাঠানোর, বৈধ উপায় না থাকার কারনে, অনেক প্রবাসিই অবৈধ উপায়ে, হুন্ডির মাধ্যমে বাধ্য হয়ে টাকা পাঠায়।

অতি শীঘ্রই বৈধ উপায়ে টাকা পাঠানোর ব্যবস্থা করা জন্য দাবী তোলেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন