POPULAR BD NEWS
Popular BD News Logo

খাবার পেল চাঁদপুরের শতাধিক এতিম ও পথশিশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২২, ২০২০ | সময়: ৬:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের শতাধিক এতিম ও পথশিশুর মাঝে খাবার বিতরণ করেছেন ‘পথশিশু অধিকার চাঁদপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের হাজী মহসীন রোড জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে এসব খাবার বিতরণ করা হয়।

এতিম ও পথশিশুদের হাতে খাবার তুলেদেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহ, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আসফাক সফিকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটি করোনা পরিস্থিতিকালীন সময়ে প্রতিষ্ঠা করেন জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের নিজস্ব অর্থয়ানে এর পূর্বে শহরের বিভিন্ন স্থানে অবস্থিত আড়াই শ’ পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও ঈদ উল আযহার পূর্বে ১শ’ শিশুর মাঝে ঈদ পোষাক ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন