POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বারি সরিষা-১৪ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

সুমন আহমেদ | প্রকাশিত: মার্চ ১, ২০২৩ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

মতলব উত্তরে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্বখাতের অর্থায়নে বারি সরিষা-১৪ জাতের প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠ দিবস আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার ইফতেখার নাঈম।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, চাঁদপুর সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার (জহিরাবাদ ইউনিয়ন) মোঃ শাহাদাত হোসেন, কৃষক দেলোয়ার হোসেন প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ আল-আমিন।

মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরিষা চাষের গুরুত্ব ও সরিষার তেল মানবদেহের জন্য কতটা উপকার এবং মানসম্মত তা তুলে ধরেন বক্তারা। সরিষা চাষে আরো আগ্রহী হাওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান করেন কর্মকর্তাবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন