চাঁদপুর লঞ্চঘাটে আবে জমজম ও রফরফ-৭ লঞ্চের যাত্রী উঠানোকে কেন্দ্র করে কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি ঘটনাকে কেন্দ্র করে লঞ্চ ঘাটের আগত যাত্রীদের মাঝে আতংক দেখা দেয়। যাত্রীরা আতংকিত হয়ে দিক বেদিক ছুটাছুটি করতে থাকে।
মঙ্গলবার বেলা ১২টায় মারামারি ঘটনার খবর পেয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, বেলা ১২টার সময় যাত্রী উঠানোকে কেন্দ্র করে আবে জমজম-৭ ও রফরফ-৭ লঞ্চ এর কর্মচারীদের মধ্যে কথাকাটি থেকে মারামারি হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর বিআইডব্লিউটি কর্তৃপক্ষ দুটি লঞ্চের যাত্রা বালিত করেছে। এ বিষয়ে আইনী ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর বিআইডব্লিউটি এর টিআই শাহ আলম বলেন, আবে জমজম-৭ ও রফরফ-৭ লঞ্চের কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনায় দুইটি লঞ্চের সময়সূচির সিডিউল বালিত করা হয়েছে।